৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বড় পুরস্কার সেরা চলচ্চিত্র জিতেছে যৌনকর্মীর প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘আনোরা’। ছবিটি সর্বাধিক পাঁচটি বিভাগে অস্কার জয় করেছে।
মাইকি ম্যাডিসনের বাজিমাত
‘আনোরা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘দ্য সাবস্ট্যান্স’ ছবির জন্য ফেভারিট ডেমি মুর। কিন্তু শেষ পর্যন্ত সোনালি ট্রফি নিজের হাতে তুলেছেন মাইকি। পুরস্কার গ্রহণের পর তিনি যৌনকর্মী কমিউনিটিকে ধন্যবাদ ও সম্মান জানান।
ইতিহাস গড়লেন শন বেকার
‘আনোরা’ ছবির নির্মাতা শন বেকার একাই চারটি অস্কার জিতেছেন!
✔ সেরা পরিচালক
✔ সেরা মৌলিক চিত্রনাট্য
✔ সেরা চলচ্চিত্র সম্পাদনা
✔ সেরা চলচ্চিত্র প্রযোজক
অস্কারের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে একই ছবির জন্য চারটি বিভাগে পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন তিনি। ১৯৫৩ সালে ওয়াল্ট ডিজনি চারটি ভিন্ন ছবির জন্য চারটি অস্কার জিতেছিলেন, কিন্তু একই ছবির জন্য নয়।
অন্য বিভাগে কারা পেলেন অস্কার?
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা পার্শ্ব অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ফ্লো
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই অ্যাম স্টিল হেয়ার (ব্রাজিল)
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডিউন: পার্ট টু
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)

