ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আরো পড়ুন

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনি গ্রামের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাসিন্দা বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) এবং একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

স্থানীয়দের মতে, তারা পারিবারিক কাজ শেষ করে মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি লালপুরে ফিরছিলেন। মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এবং তারা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় আখ বোঝাই একটি ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। দুর্ঘটনার পর ট্রাক এবং আখ বোঝাই ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
472451140 1504549870242212 5270515807234580162 n.jpg?stp=dst jpg p280x280 tt6& nc cat=106&ccb=1 7& nc sid=9f807c& nc ohc=tEQTSRQAH4MQ7kNvgHBwnqB& nc zt=23& nc ht=scontent.fjsr17 1পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী
 মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে স্থানীয়রাই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।

 

Mehedi Hasan

আরো পড়ুন

সর্বশেষ