আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গ্রেপ্তার

আরো পড়ুন

বহুল আলোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী মো. ইকবালকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।রোববার (১৫ ডিসেম্বর) ভোরে নগরের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার ২ নম্বর সাইট মালুম বাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।৬৩ বছর বয়সী হাজী মো. ইকবাল চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার হাজী ইকবাল বাড়ির মৃত আলী আকবরের ছেলে।

পুলিশের বক্তব্য:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাজী ইকবালকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। হাজী ইকবালের বিরুদ্ধে বন্দর থানায় দুটি এবং ইপিজেড থানায় একটি মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ