প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করে দেওয়া হয়েছে।
জানা গেছে, ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

