চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চান মিলমালিকরা

আরো পড়ুন

চিনির দাম কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বাড়াতে চায় মিলমালিকরা। এজন্য আজ সোমবার (১৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

মিলমালিকদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে প্রতিকেজি খোলা চিনির দাম হবে ১৪০ টাকা। আর প্যাকেটজাত চিনির দাম হবে ১৫০ টাকা। ২২ জুন থেকে এ দাম কার্যকর করতে চান ব্যবসায়ীরা।

বর্তমানে খোলা চিনির দাম কেজিপ্রতি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ রয়েছে। তবে অভিযোগ আছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামেই বাজারে বিক্রি হচ্ছে চিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ