যশোরে অনলাইন প্রলোভনে নারী প্রতারণার শিকার

আরো পড়ুন

যশোরে অনলাইনে অল্প দামে পণ্য দেওয়ার প্রলোভনে পড়ে এক নারী অভিনব প্রতারণার শিকার হয়েছেন। শহরের বেজপাড়া এলাকার পারভীন নামের ওই ভুক্তভোগী এক লাখ টাকা হারিয়েছেন এবং বর্তমানে প্রতারকদের ধরতে চেষ্টা করছেন।

ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইনে এক অচেনা যুবকের সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ করে যুবক পারভীনের বিশ্বাস অর্জন করেন। পরে জানানো হয়, বাজারমূল্যের চেয়ে কম মূল্যে বেশি পণ্য সরবরাহ করা সম্ভব। প্রলোভন দেখিয়ে পারভীনকে সরাসরি দেখা করার প্রস্তাব দেওয়া হয়।

সোমবার রাত আটটার পর পারভীনকে শহরের চিত্রা মোড় এলাকায় ডেকে আনা হয়। সেখানে কৌশলে বিভিন্ন স্থানে ঘোরানো হয় যাতে সে বিভ্রান্ত হয়ে পড়ে। একপর্যায়ে পণ্য বুঝিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন প্রতারকরা এবং সঙ্গে সঙ্গেই পালিয়ে যান।

ঘটনার পর পারভীন থানা পুলিশের কাছে অভিযোগ জানান। কোতোয়ালি থানার পুলিশ রাত দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর মমিনুল হক জানান, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। তারা সাধারণ মানুষকে অল্প দামে বেশি পণ্যের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে এবং টাকা হাতিয়ে নেয়। তিনি সতর্ক করে বলেন, কেউ এ ধরনের প্রলোভনে যেন ফাঁস না পান এবং প্রতারকদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ