অটোরিকশার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত

আরো পড়ুন

পাবনা জেলার ঈশ্বরদীতে দাশুড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

এ ঘটনার সিএনজি চালকসহ আর তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের তেতুলতলা ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল আলমের ছেলে মাহবুবুর আলম (৪০) ও তার দেড় বছর বয়সী ছেলে সন্তান আব্দুর রহমান। নিহত মাহবুবুর আলম পাবনায় স্কয়ার গ্রুপের কর্মরত।

স্থানীয়দের বরাত দিয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, মঙ্গলবার রাতে পারিবারিক একটি জানাজা অনুষ্ঠান শেষ করে পাবনা স্কয়ারে কর্মরত মাহবুবুর তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পাবনা অভিমুখে যাচ্ছিলেন।

পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া তেতুলতলা তিনরাস্তার মোড়ে পৌঁছালে টাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ এসে নিহত দুইজনের লাশ উদ্ধার করে। সিএনজি চালকসহ আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশের ওসি আরো জানান, পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় সড়ক দূর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বুধবার (৭ জুন) সকালে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ