ঈদের ছুটিতে ১২ দিন বন্ধ থাকবে ইসলামী বিশ্বদ্যিালয়ের হল

আরো পড়ুন

ঈদুল ফিতরের ছুটিতে ১২ দিন বন্ধ থাকবে ইসলামী বিশ্বদ্যিালয়ের (ইবি) আবাসিক হলগুলো। ইতোমধ্যে হলগুলো বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটি শেষে আগামী ২৯ এপ্রিল সকাল ১০টায় হলগুলো খুলে দেয়া হবে।

বুধবার (১২ এপ্রিল) প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন দাফতরিক কার্যক্রম বন্ধ ঠিক ততদিনই আবাসিক হলগুলো বন্ধ থাকছে। এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ