প্রাথমিকে শিক্ষক নিয়োগ, চলতি সপ্তাহেই পদসংখ্যা চূড়ান্তে সভা

আরো পড়ুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সভা শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

রবিবার (১২ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে জানান,
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে অধিদফতর। এ বিষয়ে অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তবে পদসংখ্যা কিছু কমতে পারে। পদের বিষয়টি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা ডাকা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা চূড়ান্ত করতে চলতি সপ্তাহে সভা হবে। এরপর পদসংখ্যার সঠিক তথ্য জানানো যাবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে প্রাথমিকের ৩৭ হাজার ৫৭৪ জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে কিছু শিক্ষক সুযোগ পাওয়ার পরেও চাকরিতে যোগদান করেননি। তাই শূন্য পদ পূরণ ও সৃষ্ট পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরো পড়ুন

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ