সাতক্ষীরার শ্যামনগরে ক্ষেতে পানি দেয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত দিনমজুর ওই গ্রামের জিয়াদ আলীর ছেলে নুর ইসলাম (৫০)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কৈখালী গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী জানান, সকালে ধানক্ষেতে পানি দিতে মোটর সংযোগ দেয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নুরুল ইসলাম। এসময় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.