ক্যান্সারে মারা যাওয়া চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
জানানো হয়, রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তিনি (মোছলেম উদ্দিন) ২০০৫ সাল থেকে ২০১৩ পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোছলেম উদ্দিনের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রবিবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন এই প্রবীণ রাজনীতিক।
মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজের ভিপি নির্বাচিত হন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.info/es/register?ref=RQUR4BEO