ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট এ ফলাফল তুলে দেন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন ও প্রতিবন্ধী কোটায় ভর্তির নিমিত্তে গঠিত উপ-কমিটির আহবায়ক ও এসিসিই বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য-সচিব ও এস্টেট অফিস প্রধান শামছুল ইসলাম জোহা, উপ-কমিটির সদস্য বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শিমুল রায় ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম।


Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me. https://www.binance.info/hu/register?ref=IQY5TET4
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.