স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

আরো পড়ুন

ভোলায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এনামুল ব্যাপারী নামে পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে বখাটেরা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা পৌর শহরের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত এনামুল ভোলা পুলিশ লাইনে কর্মরত আছেন। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া এলাকায়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার বলেন, এনামুল ডিউটি শেষে শুক্রবার সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। ভোলা পৌর শহরের নতুন বাজার এলাকায় এলে একদল বখাটে তার স্ত্রীকে উত্ত্যক্ত করে। এতে এনামুল প্রতিবাদ জানালে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘হামলার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীরা যে দলেরই হোক তাদের ছাড় দেয়া হবে না। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের অভিযান চলছে।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ