ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফর করবেন শেখ হাসিনা।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।
স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরো শক্তিশালী করতে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দেশ।
জাগো/আরএইচএম

