ট্রেনের আগাম টিকিট বিক্রি, উপচে পড়া ভিড় দ্বিতীয় দিনেও

আরো পড়ুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দ্বিতীয়দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় দেখা গেছে। শনিবার দেয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ তারিখের টিকিট ৪ জুলাই এবং ৯ তারিখের টিকিট মিলবে ৫ জুলাইয়ে।

ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

এদিকে, কমলাপুরে টিকিট প্রত্যাশীদের চাপ বেড়েছে। ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এরমধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে।

উল্লেখ্য, ৫ থেকে ৯ জুলাইয়ের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে রেলওয়ে। টিকিট বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত। ফিরতি টিকেট বিক্রি হবে ৭ জুলাই থেকে। মোট টিকিটের অর্ধেক বিক্রি হবে ওয়েবসাইটে এবং অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে বাকি অর্ধেক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ