চৌগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককের গলাকাটা লাশ উদ্ধার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা কাইয়ুমকে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে গেছে। হত্যার শিকার কাইয়ুম আলী (৫৫) যশোর সদর উপজেলার কাদিরপাড়া এলাকার ইসমাইল তরফদারের ছেলে।

এবিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ডিবির ওসি রূপণ কুমার সরকার জানান, সোমবার (১১ এপ্রিল) সকালে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন এর সৈয়দপুর গ্রামস্থ সৈয়দপুর-সাতমাইলগামী পাকা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি হেফাজতে নেন এবং প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, ‘কাইয়ুম আলী মোটরসাইকেলে যাত্রী ভাড়ায় চালাতেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার জামাতা মুন্নার সাথে কথা হয়। তারপর থেকে আর কারো সাথে কথা হয়নি। এরপর সকালে তার লাশ মাঠের মধ্যে পাওয়া যায়। তার ভাড়ায় চালিত সিটি হান্ড্রেড ইন্ডিয়ান পুরাতন মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা তার মোটরসাইকেল ছিনতাই ও পরবর্তী গলাকেটে হত্যা করতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ