হরমুজ প্রণালি কবে খুলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সাথে চলমান আলোচনা যদি দ্রুত এগোয়, তবে খুব শিগগিরই এটি খুলে দেওয়া হবে।: ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, এই রুটটি একক কোনো দেশের অধীনে নয়, বরং যৌথ ব্যবস্থাপনায় থাকবে। তিনি বলেন, “এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যিনিই বর্তমানে দায়িত্বে থাকুন বা পরবর্তীতে আসবেন।” যুদ্ধের শুরুতে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, সেখানে শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং তা হবে ‘স্বয়ংক্রিয়’।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, বর্তমানে ইরানের এমন কিছু পক্ষের সাথে আলোচনা চলছে যাদের তিনি ‘যুক্তিবাদী ও দৃঢ়চেতা’ এবং ‘সম্মানিত’ মনে করেন।
:
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি পরিবহন পথটি কার্যত বন্ধ রয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
ফ্লোরিডায় সাংবাদিকদের ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ‘একজন শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ হয়েছে, তবে তিনি দেশটির সর্বোচ্চ নেতা কি না, তা নিশ্চিত নয়।
ইরানের সাথে যৌথ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি খোলার ইঙ্গিত ট্রাম্পের

