যশোরে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার আগদোহাকুলা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। আটক সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।
:
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালমুন আগদোহাকুলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদ থেকে একটি কুরআন শরীফ বের করে নিয়ে আসে। এরপর তিনি সেটির পাতা ছিঁড়ে পার্শ্ববর্তী আব্দুল মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়। এই ঘটনার দৃশ্য প্রতিবেশী এক যুবক ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে এবং স্থানীয়দের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
:
ঘটনার প্রতিবাদে জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি বেগতিক দেখে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং অভিযুক্ত সালমুনকে তার বাড়ি থেকে আটক করে।:
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুরআন অবমাননার বিষয়টি জানার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে আটক করেছে। আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আজ শনিবার (২১ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ