যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সরকারি সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাতের মায়ের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
:
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রতিমন্ত্রী ইয়াসিন আরাফাতের বাসভবনে যান এবং তার শোকাতুর স্বজনদের সাথে কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই অপূরণীয় ক্ষতিতে ধৈর্য ধারণের আহ্বান জানান। পরে তিনি ইয়াসিন আরাফাতের মায়ের কবর জিয়ারত করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
:
উল্লেখ্য, গত ৩ মার্চ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন ইয়াসিন আরাফাতের পরিবার। ওইদিন ইয়াসিনের স্ত্রীর কোলজুড়ে আসা নবজাতক নাতনিকে দেখতে যাওয়ার পথে চাঁচড়া চেকপোস্ট মোড়ে একটি বালিবাহী ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিনের মায়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত নিজেও আহত হয়েছিলেন।
প্রতিমন্ত্রীর এই সফরের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি যেকোনো প্রয়োজনে এই পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
শোকসন্তপ্ত পরিবারের পাশে অনিন্দ্য ইসলাম অমিত: ছাত্রদল নেতা ইয়াসিনের মায়ের কবর জিয়ারত ও সমবেদনা

