কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: মূল সহযোগীকেসহ গ্রেপ্তার ৪

আরো পড়ুন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামির সহযোগী সাগরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের বক্তব্য
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “টিকটকার রাকিব হত্যাকাণ্ডে জড়িত চারজনকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বর্তমানে ঢাকায় আনা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।”

গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর সামনে নৃশংস হামলার শিকার হন রাকিবুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব মোটরসাইকেল পার্ক করার পরপরই ওত পেতে থাকা ৫-৬ জন সশস্ত্র হামলাকারী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, রাকিবের শরীরে অন্তত পাঁচটি গভীর কোপ এবং পিঠ ও পেটে গুলির ক্ষত পাওয়া গেছে।
নিহত রাকিবুল ইসলাম শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে। তিনি স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ‘রাকিব আহম্মেদ’ নামে ফেসবুক ও ইউটিউবে কনটেন্ট তৈরি করতেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ