ত্যাগের মহিমায় ঈদ: যশোরে শহীদ পুলিশ পরিবারের পাশে আইজিপি

আরো পড়ুন

কর্তব্যের তরে করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি তোমাদের সম্মান” — এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মুখে হাসি ফোটালো বাংলাদেশ পুলিশ। পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে এসব পরিবারের জন্য ঈদ শুভেচ্ছা ও বিশেষ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। আইজিপির পক্ষ থেকে প্রেরিত শুভেচ্ছা বার্তা ও ঈদ উপহার যশোরের ০৪ জন শহীদ পুলিশ সদস্যের পরিবারের নিকট তুলে দেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
উপহার হস্তান্তরের পাশাপাশি পুলিশ সুপার প্রতিটি পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার খোঁজখবর নেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, “দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতি আমাদের অনুপ্রেরণা। জেলা পুলিশ যশোর সবসময় আপনাদের পাশে থাকবে এবং যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মূলত ত্যাগের মহিমায় উদ্ভাসিত বীর পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ