যশোর কারাগারে বন্দি আহত ও অনিয়মের অভিযোগ: প্রধান রক্ষীকে শোকজ

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফাইজুল ইসলাম নামে এক বন্দি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে কারাগারের প্রধান রক্ষী (সুবেদার) হাবিবুর রহমান শীতলের বিরুদ্ধে কৈফিয়ত তলব (শোকজ) করা হয়েছে। একইসাথে কারাগারের ক্যান্টিনে বন্দিদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
:
কারাগার সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রধান রক্ষী হাবিবুর রহমান শীতল জেল কোড লঙ্ঘন করে বন্দি ফাইজুল ইসলামকে একটি উঁচু তেঁতুল গাছে উঠতে বাধ্য করেন। গাছ থেকে পড়ে গিয়ে ফাইজুলের পা ভেঙে যায় এবং তিনি গুরুতর জখম হন। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপারিনটেনডেন্ট আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্দিকে গাছে উঠানোর অভিযোগে প্রধান রক্ষী হাবিবুর রহমান শীতলকে শোকজ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে।

এদিকে এই ঘটনার রেশ ধরে কারাগারের অভ্যন্তরীণ ক্যান্টিন পরিচালনায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সাধারণ বন্দিদের অভিযোগ, পিসি (প্রিজনার্স ক্যাশ) কার্ডের মাধ্যমে পরিচালিত এই কেনাবেচায় বাইরের বাজারের তুলনায় কয়েকগুণ বেশি দাম রাখা হচ্ছে।
অভিযোগ রয়েছে, ক্যান্টিনে এক টুকরো মুরগির মাংস ৪০-৫০ টাকা এবং গরুর মাংস ১০০ টাকারও বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রতি মাসে বিপুল অংকের অর্থ লেনদেন হলেও খাবারের মান ও আকাশচুম্বী দাম নিয়ে সাধারণ বন্দিদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ