শিক্ষামন্ত্রীর সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ: বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির প্রশংসা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক:
নবগঠিত সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। সম্প্রতি সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সার্বিক চিত্র শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রী যবিপ্রবির সাম্প্রতিক গবেষণা অগ্রগতি, একাডেমিক সাফল্য এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
উচ্চশিক্ষার মানোন্নয়নে যবিপ্রবির ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন:
> “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণায় যে সাফল্যের ধারা বজায় রেখেছে, তা দেশের উচ্চশিক্ষা খাতের জন্য অনুপ্রেরণাদায়ক। এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।”

মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপাচার্য ড. মো. আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের প্রসারে মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন

সর্বশেষ