খুলনার বাইতুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি দোকান

আরো পড়ুন

খুলনার নিউমার্কেট সংলগ্ন অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ততম বিপণিবিতান ‘বাইতুন নূর শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের নিচতলার একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার ফাইটারদের প্রায় ৪০ মিনিটের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে মার্কেটের অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ মোবাইল হ্যান্ডসেট, ইলেকট্রনিক্স সামগ্রী এবং অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী তাদের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। তবে দ্রুত আগুন নেভানোর ফলে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। মার্কেটের দোকানগুলো ২০-২৫ বছরের পুরনো হওয়ায় এবং বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকায় এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।”

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও আগুনের মূল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ডাম্পিং কাজ সম্পন্ন হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে মার্কেটের পুরনো বৈদ্যুতিক তার পরিবর্তনের বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে নতুন করে সচেতনতার দাবি উঠেছে।

আরো পড়ুন

সর্বশেষ