যশোর জেলা পুলিশের দুই কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) থেকে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
* জনাব মোঃ সোহরাব হোসেন (নিরস্ত্র)
* জনাব মোঃ ফারুক হোসেন (নিরস্ত্র)
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। ব্যাজ পরিধান শেষে তিনি নব-পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় নব-পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান
পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন যশোরের পুলিশ সুপার

