না’ ভোট জিতেছে যে চারটি আসনে

আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক গণভোটে বড় ধরনের মেরুকরণ লক্ষ্য করা গেছে। বিশেষ করে দেশের পার্বত্য জেলাগুলোতে গণভোটের ফলাফলে ‘না’ জয়ী হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত বেসরকারি তথ্য অনুযায়ী, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-১৩ আসনে ভোটাররা ‘না’ এর পক্ষে রায় দিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক ফলাফল শিট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। কমিশনের মতে, এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

| বান্দরবান | ৩,১৫,৪২২ | ৭১,৪১৭ | ৯০,১৫৬ | ‘না’ জয়ী |
| রাঙামাটি | ৫,০৯,২৬৭ | ৭১,৬৯৯ | ১,৭৯,৮০৫ | ‘না’ জয়ী |
| খাগড়াছড়ি | ৫,৫৪,১১৩ | ১,৪৪,৩৫৫ | ১,৫৫,৯৪২ | ‘না’ জয়ী |
| চট্টগ্রাম-১৩ | ৩,৯৫,২৪৬ | ৮০,৫৮০ | ১,২৪,৬২৯ | ‘না’ জয়ী |
পার্বত্য অঞ্চলে বড় ব্যবধানে ‘না’
প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, রাঙামাটিতে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যবধান সবচেয়ে বেশি। সেখানে প্রায় ১ লাখের বেশি ব্যবধানে ‘না’ জয়ী হয়েছে। একইভাবে বান্দরবান ও খাগড়াছড়িতেও ভোটাররা প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

সংসদ নির্বাচনের ডামাডোলের মাঝে এই গণভোটের ফলাফল জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চল ও চট্টগ্রামের একটি নির্দিষ্ট অংশে ভোটারদের এই রায় সরকারের আগামীর নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইসি জানিয়েছে, দেশের বাকি আসনগুলোর গণভোটের ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

আরো পড়ুন

সর্বশেষ