গভীর রাতে পোস্টার বিভ্রাট: অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়েছে। গভীর রাতে শহরের বিভিন্ন রিকশা ও বৈদ্যুতিক খুঁটিতে রহস্যজনক রঙিন স্টিকার সাঁটিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

বিএনপি প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই রঙিন স্টিকারগুলো অনিন্দ্য ইসলাম অমিত নিজে কিংবা দলের কোনো নেতা-কর্মী বা সমর্থক তৈরি করেননি। বিষয়টিকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে দলটির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের আগে প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই প্রতিপক্ষ এই ‘ঘৃণ্য’ পথ বেছে নিয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। সাধারণ ভোটার ও নেটিজেনরা একে ‘নোংরা রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। তারা অবিলম্বে সিসিটিভি ফুটেজ চেক করে এই অপকর্মের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন অপপ্রচারের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন:
> “আমরা নির্বাচনী আচরণবিধি সম্পর্কে পুরোপুরি সচেতন। প্রচারণার অংশ হিসেবে এ ধরনের কোনো স্টিকার বা পোস্টার আমরা তৈরি করিনি। যারা রাতের অন্ধকারে এই কাজ করেছে, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী নয় বরং গণশত্রু। সবাইকে এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

বিএনপির নেতা-কর্মী ও সচেতন নাগরিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এই চক্রটিকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।?

আরো পড়ুন

সর্বশেষ