যশোরে সড়ক দুর্ঘটনায় বাকপ্রতিবন্ধী নারীসহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক | যশোর যশোর সদর উপজেলার দোগাছিয়া কাঁঠালতলা মাদ্রাসা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন— দোগাছিয়া গ্রামের মৃত রওশন আলীর মেয়ে বাকপ্রতিবন্ধী রেখা (৫০) এবং গোবিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক সাদ (১৭)।
দুর্ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাকপ্রতিবন্ধী রেখা রাস্তা পার হচ্ছিলেন। এসময় কিশোর মোটরসাইকেল চালক সাদ হেলমেটবিহীন অবস্থায় দ্রুতগতিতে এসে তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও পথচারী নারী দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।
উদ্ধার ও বর্তমান অবস্থা দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাত্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দুজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটজনক।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং চালকের মাথায় হেলমেট না থাকায় আহতের মাত্রা অনেক বেশি হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।?

আরো পড়ুন

সর্বশেষ