রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে
বর্তমান পরিস্থিতি:
ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
জাগো /আরএইচএম

