ইফতারের সময় ভুলবশত ব্যাটারির পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন চারজন ব্যক্তি। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উখিয়ায় রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই ঘটনা ঘটে।
অসুস্থ ব্যক্তিরা:
নুরুল বশর (৪০), নুরুল হাকিম (১৮), ইসহাক আহমেদ (৬২), আব্দুল কাদের (৩৮)
ইসহাক আহমেদ জানান, তারা চারজন এলাকার একটি গ্যারেজে বসে ইফতার করছিলেন। ভুলবশত পানি মনে করে প্রথমে নুরুল বশর ও নুরুল হাকিম ব্যাটারির পানি খেয়ে ফেলে। পরে নিজে সামান্য খেয়ে দেখলে বুঝতে পারে ব্যাটারির পানি।
নুরুল হাকিমের ভাই নুরুল আবছার বলেন, ব্যাটারি পানি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদেরকে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডাঃ আশিকুর রহমান জানান, অসুস্থ ব্যক্তিদের ইতোমধ্যে ভর্তি করা হয়েছে। যে দুইজন বেশি ব্যাটারির পানি খেয়ে ফেলছে তাদের অবস্থা একটু বেশি খারাপ। বর্তমানে চারজনেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জাগো/আরএইচএম

