যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, যশোর সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করা হবে। এ জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে। কোন চিহ্নিত সন্ত্রাসী অপরাধী বা মদদ দাতাদের ছাড় দেয়া হবে না। যশোরকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করা হলে পরবর্তী প্রজন্ম নিরাপদে থাকতে পারবে।
রোববার সকালে পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। মাত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ফিজোর কবির, ডিএসবির ইন্সপেক্টর মামুন খান, ডিবির ওসি রুপন কুমার সরকার ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিক প্রমুখ।
পুলিশ সুপার বলেন, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব পুলিশের। আমার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে পালন করছি। কোন ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে আমাদের অভিযান নয়। আমরা অপরাধিকে অপরাধি হিসেবেই বিবেচনা করছি। তার অন্য কোন পরিচয় আমাদের কাছে মুখ্য নয়।
প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, সন্ত্রাসীদের ভয় পেলে হবে না। সামাজিক দায়িত্ব হিসেবে সন্ত্রাস দমনের জন্য কাজ করে যেতে হবে। সামাজিক নিরাপত্তার জন্য সকলকে সন্ত্রামী চাাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তা না হলে পরিবার নিয়ে সমাজে ভালোভাবে বসবাস করতে পারবেন না। সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ কোন ভালো মানুষকে হয়রানি বা আটক করবে না।
জাগো/ আরএইচএম

