রাজশাহীতে গ্রাহকদের টাকা নিয়ে লাপাত্তা ডাচ্ বাংলার এজেন্ট

আরো পড়ুন

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট মেসার্স সরকার ফার্মেসি গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ভুক্তভোগী গ্রাহকেরা টাকার দাবিতে শাখাটির সামনে অবস্থান করে এবং একপর্যায়ে শাখাটিতে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিবেশ শান্ত করে।

মেসার্স সরকার ফার্মেসির মালিক উপজেলার বাটুপাড়া গ্রামের ইদ্রিস সরকারের ছেলে আরজেদ সরকার ও তার শ্যালক শাহিন বর্তমানে গা ঢাকা দিয়েছে।

ভুক্তভোগী গ্রাহক সূত্রে জানা গেছে, টাকা জমা দেওয়ার রসিদ, কারেন্ট বিল পরিশোধের রসিদ দিলেও সেই অর্থ জমা না হওয়ায় বিপাকে পড়েছেন তারা। আর সেই টাকা জমা নিলেও তা একাউন্টে জমা করেননি এজেন্ট।

মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ বলেন, মৌগাছি বাজারে ডাচ্ বাংলা এজেন্ট শাখায় প্রতারিত গ্রাহকদের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাখাটি তালাবদ্ধ পায়।

তবে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় এসে অভিযোগ করেনি। ভুক্তভোগিদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ