দখলদার ও ভূমি দস্যুদের হাত থেকে সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলন

আরো পড়ুন

স্থানীয় দখলদার ও ভূমি দস্যুদের হাত থেকে নিজ সম্পত্তি বাঁচাতে সংবাদ সম্মেলন করেছেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার শাফায়ের হোসেন।

আজ সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেফায়েতনগর বসুন্দিয়া মোড়ে আমাদের ১৮ শতক জমি ও তার উপর নির্মিত একটি রাইস মিলসহ আটটি দোকানঘর আমরা ভোগ করে আসছিলাম। এই জমির ৬২ রেকর্ড ৯০ সালের ও বর্তমান রেকর্ডও আমাদের। এমনকি নিম্ন আদালত উচ্চ আদালতের রায় আমাদের পক্ষে। তার পরেও স্থানীয় কাওসার বিশ্বাসের নেতৃত্বে বসুন্দিয়া ইউপি সদস্য ১নং ওয়ার্ডের ইমরান ও ৩নং ওয়ার্ডের সুপ্ত খান ৪নং ওয়ার্ডের আতিয়ার রহমান ও ৫নং ওয়ার্ডের আব্দুল কাদের সহ বেশ কয়েকজন এক হয়ে আমাদের জমি ও দোকানঘর জবরদখল করতে চেষ্টা অব্যহত রেখেছে। গত ১৬ মার্চ বৃহস্পতিবার রাত ১১ টায় আমাদের ভাড়াটিয়া দের কাছ থেকে নতুন ডিড স্ট্যাম্পে স্বাক্ষর করানোর জন্য হুমকি দিয়ে থাকে। এ সময়ে ৩/৪ জন ভাড়াটিয়ার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ