বিএনপি রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সকালে বলেছেন যে পাল্টা কর্মসূচি দেওয়া আওয়ামী লীগের দৈন্যতা, এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের সবসময় কর্মসূচি ছিল ও থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, কয়েকদিন আগে ইউনিয়নে-ইউনিয়নে পদযাত্রা করেছে তারা। আপনারা দেখেছেন যে আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি-ঘোড়া পুড়িয়েছে তারা। সেখানে তাদের অগ্নিসন্ত্রাসীদের দেখা গেছে। তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেয়ে আওয়ামী লীগ হামলা-মামলায় ব্যস্ত, এ মন্তব্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আগে থেকে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য কী? এখনো তো রমজান আসেনি। রমজান আসতে একমাস বাকি। তার আগে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া। অসৎ ব্যবসায়ী-মজুতদারদের উৎসাহ দেওয়া যে তোমরা দাম বাড়াও, বিএনপি তোমাদের সঙ্গে আছে, থাকবে।
ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি ফরাসি কোম্পানি সরবরাহ করেছে। এটি কেমন কাজ করছে, তা জিজ্ঞাসা করেছেন তিনি। আমি বলেছি, সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হয়। শুরুতে কিছু ছোটোখাটো সমস্যা ছিল, এখন সেগুলো নেই।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট খুব ভালোভাবে চলছে। আমাদের সরকার এখন একটি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে সেটি নিয়েও আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে সেটির জন্য অফার দেওয়া হয়েছে।


Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/en-NG/register-person?ref=YY80CKRN
Your article helped me a lot, is there any more related content? Thanks!