বেনাপোল সীমান্ত থেকে ১০টি সোনারবার উদ্ধার

আরো পড়ুন

যশোর প্রতিনিধি
বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ১০টি সোনারবার উদ্ধার। সোমবার (২৩জানুয়ারি) রাতে সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের ব্রিজের ওপর থেকে পাচারকারীর সোনা ফেলে পালিয়ে যায়।

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাত আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাচারকারীরা সাদিপুর সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে ওসি কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে অভিযান চালালে সোনা পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে স্কচটেপে মোড়ানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬২ গ্রাম।

উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য এক কোটি টাকা। এই সোনা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে। সোনা পাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ