যশোরে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দুই ছাত্র গ্রেফতার

আরো পড়ুন

যশোর শহরের আরবপুরের জামিয়াতুস সুফফাহ আল ইসলামিয়া মাদরাসার এক ছাত্রকে (১৪) বলাৎকারের অভিযোগ একই মাদরাসার তিন ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দুই অভিযুক্তকে শুক্রবার (২৬ আগস্ট) বিকালে গ্রেফতার করেছে পুলিশ।

মামলায় আসামিরা হলো, শহরের চাঁচড়ার রফিকুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (২০), খুলনার পাইকগাছার আরাজি ভবানীপুরের রফিকুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (২১), যশোরের ঝিকরগাছার পদ্মপুকুর গ্রামের আবির হোসেনের ছেলে আব্দুল গফুর (১৯)। তবে পুলিশের আটক অভিযানের সময় আসামি জুবায়ের হোসেন পালিয়ে যায় এবং অপর দুই আসমি রিয়াজুল ইসলাম ও আব্দুল গফুরকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বলাৎকারের শিকার ওই ছাত্রের মা জানান, আরবপুর এলাকার ওই মাদরাসায় গত ২৫ আগস্ট রাতে এক ছাত্রকে মুখ চেপে ধরে মাদরাসার ছাদে নিয়ে ওই প্রতিষ্ঠানের তিন ছাত্র পালাক্রমে বলাৎকার করে। এর আগে দুই বার ওই ছাত্রকে বলৎকারের জন্য কু প্রস্তাব দেয়। এ ঘটনার পর ওই ছাত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের জানায়। জানানোর কারণে ভিকটিমকে মারপিট করে অভিযুক্ত ওই তিন ছাত্র। এক পর্যায় ওই ছাত্র বিষয়টি তার পরিবারকে জানায়। শুক্রবার সকালে ভুক্তভোগী ছাত্রের পরিবার পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে শুক্রবার বিকাল পাঁচটার দিকে ওই মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে দুইজনকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় আরেক আসমি জুবায়ের। বলাৎকারের স্বীকার ওই ছত্রের মা বাদী হয়ে শুক্রবার রাতে কোতয়ালি থানায় মামলা করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ