চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন প্রদান

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় সেবামূলক একটি সংগঠন “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”-এর পক্ষ থেকে অসহায় পরিবারকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার হাকিমপুর ইউনিয়নের ক্যান্সারে প্রান যাওয়া হাসান আলীর স্ত্রী ফজিলা খাতুনকে এই সেলাই মেশিন প্রদান করা হয়।

জানা যায়,দুই সন্তানের জননী ফজিলা খাতুনের পক্ষে তার যাবতীয় সাংসারিক খরচ চালানো একবারে কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিষয়টি চৌগাছা উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” এর সদস্যদের অবগত করলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

তারই ধারাবাহিকতায় ১০ই মার্চ বৃহস্পতিবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বখতিয়ার হোসেনের দিকনির্দেশনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এর নেতৃত্বে বিকাল ৪.০০টার দিকে ফজিলা খাতুনের বাড়িতে সেলাই মেশিন নিয়ে হাজির হয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কবির হোসেন সোহেল, শাহীন কবির, শহিদুল ইসলাম সহ সংগঠনের নেতা জাহিদুল ,নয়ন, সোহাগ, মাসুদ রানা, কামরুল, আল আমিন, সোহেল রানা, ইমরান, এনামুল, ঈশান, নয়ন, রাকিব, আলিফ, সাকিব, তুষার, নুর আলম সিদ্দিকী প্রমুখ।

এসময় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সর্বদা মানবতার কল্যাণে কাজ করবে বলে অঙ্গীকার করেন।

রায়হান হোসেনে/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ