যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো বীরমুক্তিযোদ্ধার

আরো পড়ুন

যশোর: যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ আনোয়ারুল ইসলাম (৮০) নামে একজন বীরমুক্তিযোদ্ধা মারা গেছেন।

বুধবার (২ মার্চ) সকালে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।

নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানিয়েছেন, তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি (আনোয়ারুল) গ্যাস সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাড়া করছিলেন। তখন সেটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। হাসপাতালে তার মরদেহ রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ