ডাকাতিয়া নদীতে বাল্কহেড-ট্রলার সংঘর্ষ, ৫ শ্রমিকের লাশ উদ্ধার

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড এবং মাটিবাহী ট্রলারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতেরা হলেন, আওয়াল (৫০), মোবারক (৪৫), নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, বালুবাহী বাল্কহেড হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে, পরে একে একে নদী থেকে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ