বিয়ে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

আরো পড়ুন

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় বাবা-মা বিয়ে করাতে রাজি না হওয়ায় বিপ্লব (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (২২ জানুয়ারি) এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, বিপ্লব তার বাবা-মার সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল পূর্বপাড়া এলাকার মোকছেদ আলমের ভাড়া বাসায় থাকতেন। তার মা কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়, আর বাবা একটি পরিবহনের চালক। প্রতিদিনের মতো বিপ্লবের বাবা-মা রবিবার সকালে বাসা থেকে বের হয়ে যান। পরিবহনের সমস্যার কারণে সকাল ৮টার দিকে চাঁন মিয়া বাড়িতে ফিরে আসেন। ঘর ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান তার ছেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা-মায়ের বরাদ দিয়ে ওসি আরো জানান, কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিল বিপ্লব। বয়স না হওয়ায় বাবা-মা বিয়ে দিতে রাজি হন নি। এই অভিমানেই হয়তো বিপ্লব আত্মহত্যা করেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ