উলাশিতে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও ফুটবল টুর্নামেন্ট পরিদর্শন করলেন নুরুজ্জামান লিটন

আরো পড়ুন

:শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদহ গ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী এই ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ নুরুজ্জামান লিটন। তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং মাঠের বিভিন্ন খেলা উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করে।”
এই ক্রীড়া উৎসবের অন্যতম বিশেষত্ব ছিল গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন। ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি লাঠি খেলা, হাডুডু ও দড়ি টানাটানির মতো বিলুপ্তপ্রায় ইভেন্টগুলোতে স্থানীয় তরুণ ও কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এলাকাবাসীর মতে, আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
আয়োজক কমিটি জানিয়েছে, তরুণদের সুস্থ বিনোদনের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। আগামীতেও এ ধরনের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

আরো পড়ুন

সর্বশেষ